ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৫,  4:52 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ পেপার মিলের সামনে কুমিল্লাগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের মালামালে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, আগুনে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, কিছু কাগজ পুড়ে গেছে। পরে ওই সমস্ত সকল কাগজ পেপার মিলের মালিক ভেতরে নিয়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন মহসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম