ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  5:00 PM

news image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে। স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশপ্রহরী বাবু প্রাথমিকভাবে জানিয়েছেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন লেগেছে। সিট, গ্লাস সব পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।’ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম