ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঢাকা কলেজে র‍্যাব-ডিবির অভিযান, আটক ১

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  3:54 AM

news image

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালান তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিবি পুলিশ ও র‌্যাবের অভিযান শেষে ২টি মোবাইল সেট ও জহির হাসান জুয়েল নামের এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আটক জুয়েল ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমি শুনেছি ছাত্রাবাসে ডিবি ও র‌্যাব সদস্যরা এসেছিলেন। এ সময় দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে আমি জানি না। এর আগে, গত সোমবার রাতে দুই ফাস্টফুড দোকানের ঝামেলা থেকে সৃষ্টি হয় ঢাকা কলেজ শিক্ষার্থী এবং নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ। এতে দুজন নিহতসহ চার শতাধিক শিক্ষার্থী এবং ব্যবসায়ী আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম