ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আজ ঢাকায় আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। ইতোমধ্যে দোরাইস্বামী ঢাকা ত্যাগ করেছেন। তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন। প্রণয় কুমার ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। হ্যানয় থেকে তিনি আজ ঢাকায় আসছেন। ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে দায়িত্ব পাওয়া প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে। ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডিলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম