ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ঢাকায় ফিরেছেন পিটার হাস

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  7:23 PM

news image

সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তখন বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে শুরু থেকেই বাংলাদেশ সরকার বলে আসছিল, পিটার হাস কূটনৈতিক নিয়ম মেনে নোট অব ভারবালের মাধ্যমে ছুটির বিষয়টি আগেই জানিয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশেও একই নিয়ম রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম