ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন হেড কোচ ফিল সিমন্স

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৪,  7:14 PM

news image

নানান আলোচনা-সমালোচনার পর অবশেষে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরখাস্তের ২৪ ঘণ্টা না পার হতেই শান্ত-লিটনদের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন নতুন হেড কোচ ফিল সিমন্স। বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সিমন্স অধ্যায় শুরু করবে টাইগাররা। জানা গেছে, দুই টেস্টের সিরিজ খেলতে আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে প্রোটিয়ারা। একই ফ্লাইটে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্সও। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন। দীর্ঘ ভ্রমণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে গেলেও বিমানবন্দরে বেশ হাসিখুশি দেখা যায় ফিল সিমন্সকে। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বৃহস্পতিবার জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ। এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হাথরুসিংহেকে শোকজ এবং বরখাস্ত করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম