ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৫ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪ নেপালে ধ্বংসস্তূপ থেকে ‘বাঁচাও’ বলে চিৎকার, ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা এপেক সম্মেলনে: বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দিচ্ছে সরকার সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা পর্যটকদের পদচারণায় মুখর কানাডা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১৪

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:08 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।


গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৭ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন।


অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১ টি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, ১টি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন,

৩টি পিস্তলের কাভার, ১টি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, ১টি ওয়ালেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি কালো কটি, ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা, ১টি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।


আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম