ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাকায় ডি-৮ সম্মেলন শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  4:30 PM

news image

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে আজ বুধবার (১২ জানুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে উন্নয়নশীল দেশের জোট বা ডি-৮ মন্ত্রিপর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন। কারোনার কারণে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সপ্তম ডি-৮ সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। এ কারণে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। এছাড়া, বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এ সম্মেলনে ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে, সেজন্যও এ সম্মেলনটি গুরুত্বপূর্ণ।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। ব্রিফিংকালে কৃষি সচিব সায়েদুল ইসলাম ও অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘এ উচ্চ পর্যায়ের সম্মেলনে জোটের সদস্য দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের কৃষি ও খাদ্য মন্ত্রীরা এবং সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এছাড়া, আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।’ মন্ত্রী আর জানান, এবারের সম্মেলনের মূল আলোচনার বিষয় হলো- কৃষি ও খাদ্য নিরাপত্তা, ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন। এক্ষেত্রে জোটভুক্ত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে। কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এঅ্যাগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোকপাত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম