ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঢাকায় এসেছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২২,  5:34 PM

news image

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি ঢাকায় পৌঁছেন। বুধবার (২৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন নিকোলা সেলাকোভিচ। ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়া 'বাংলাদেশ-সার্বিয়া : কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন নিকোলা সেলাকোভিচ। বৃহস্পতিবার (২৬ মে) সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম