ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  2:38 AM

news image

ছবি : সংগৃহীত 
মাঘের বৃষ্টিতে ভিজল ঢাকা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ মিরপুর, উত্তরা, বাড্ডাসহ কিছু কিছু স্থানে বৃষ্টি শুরু হয়। এতে রাজধানীর সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়,

বৃষ্টি মাথায় যানবাহনের জন্য অপেক্ষা করছেন তারা।বাস, ট্রাক,প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা হেডলাইট জ্বালিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করে। সেগুলোর গতিও ছিল অতি ধীর।  নতুন বাজার মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সামিউল হক। তিনি বলেন, সামান্য বৃষ্টিতে ভিজে গেলাম। বাসের জন্য অপেক্ষা করছি। উত্তরায় যাবো। তবে যানবাহন পাচ্ছি না। সপ্তাহের শেষ দিন হওয়ায় সড়কে গাড়ির বেশ চাপ রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম