ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলের রায় বহাল

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৪,  5:36 PM

news image

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। তিনি আরও জানান, ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ এবং ২০১৯ সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। যার শুনানি শেষে আজ এ রায় দিলেন সর্বোচ্চ আদালত। ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা দায়ের করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম