ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ড. ইউনূসের বিপক্ষে মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  8:18 PM

news image

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করেছে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর। এর ফলে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।সোমবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা লড়তে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। গত সপ্তাহে তাকে নিয়োগ দেয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর। আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শুরু থেকে আমিই মামলাটির পক্ষে লড়াই করে আসছি। এখন আমি মামলাটি একাই লড়তে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি আমাকে না হয় উনাকে (সৈয়দ হায়দার আলী) যে কোনো একজনকে রাখবেন। দু’জনকে রাখলে আমি থাকব না। এর আগে, গত ২০ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই। বর্তমানে মামলাটি শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম