ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডেমরায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  4:24 PM

news image

রাজধানীর ডেমরায় কাশবনে এক তরুণীকে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোনাপাড়ার কাশবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঢামেক সূত্রে জানা যায়, কদমতলীতে ওই তরুণী বড় ভাইয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রোববার কোনাপাড়া মেলায় গেলে চাচাতো ভগ্নিপতি সেলিম ও তার বন্ধু আলমের সঙ্গে পরিচয় হয় তার। পরে মেলায় তাকে নাশতা খাওয়ানোর নামে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করা হয়। এরপর তাকে কোনাপাড়ার কাশবনে নিয়ে গিয়ে পাঁচ থেকে ছয়জন ধর্ষণ করে বলে অভিযোগ করেন তরুণী। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল তাকে উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের-ওসিসি সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে নিয়ে আসা হয়। আজ তার ফরেনসিক পরীক্ষা করানো হবে। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ভুক্তভোগীর বাড়ি মাদারীপুরে। এদিকে, ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ওই তরুণীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ভুক্তভোগী তরুণীর পরিবার মামলা করতে রাজি নয় বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম