ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডেঙ্গু প্রতিরোধে আ.লীগের কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩,  6:49 PM

news image

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর রবীন্দ্র সরোবরে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১৯ আগস্ট) সকালে এ কর্মসূচি শুরু হয়। জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন সেখানে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. প্রাণ গোপাল। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম