ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডেঙ্গু আক্রান্ত হয়ে জবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৫,  5:19 PM

news image

ডেঙ্গু আক্রান্ত হয়ে সানজিদা ইসলাম নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানজিদা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া। জানা গেছে, তিনদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়।এ বিষয়ে তার স্বামী তাজ বলেন, দীর্ঘদিন ধরে সানজিদার জ্বর হতো। একই সঙ্গে গত কয়েক মাস ধরে তার রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। বুধবার হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, গত দু’দিনে ৩-৪টি হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেক হাসপাতালে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়। এদিকে, সানজিদার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে লিখেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম