ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:33 PM

news image

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, ডেঙ্গুর প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারও যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। হাসপাতালে ডেঙ্গু রোগী জায়গা পাচ্ছেন না। দেখার যেন কেউ নেই, সবাই তামাশা দেখছে। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগী জায়গা পাচ্ছেন না। চিকিৎসার জন্য হাহাকার উঠেছে। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। জি এম কাদের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে, তাতে মানুষের বিশ্বাস নেই। মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য, চলতি বছর ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৮২৩ জন। মারা গেছেন ৬৩৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম