ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ডি মারিয়ার অবসর ইস্যুতে মুখ খুললেন স্কালোনি

#

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০২৪,  5:11 PM

news image

কোপা আমেরিকা ও বিশ্বকাপের ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ডি মারিয়ার। রবিবার যখন তিনি চলতি কোপার ফাইনালে নামবেন, তখন আনন্দের সঙ্গে ডি মারিয়াকে ছুঁয়ে যাবে বিষাদও। কোপা আমেরিকার পর অবসরে যাবেন, আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। ফাইনালে উঠার পরও বলেছেন একই কথা। তবে তাকে বুঝিয়ে রেখে দিতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আমি জানি মারিয়ার ব্যাপারে কেমন অনুভব করি। আমরা চাই না সে প্রয়োজনের চেয়ে তাড়াতাড়ি অবসরে যাক। আমরা হতাশ হতে চাই না। আমাদের তাকে খেলতে দিতে হবে। এরপর দেখা যাক আমরা তাকে বোঝাতে পারি কি না (অবসর নেওয়ার ব্যাপারে)। কিন্তু এখন অবধি সে এখানে আছে, তাকে মুহূর্তটা উপভোগ করতে দিতে হবে।’ শুধু মারিয়াই নন, শোনা যাচ্ছে নিকোলাস ওটামেন্ডিও বিদায় বলবেন এবারের কোপার পর। অনিশ্চয়তা আছে লিওনেল মেসিকে নিয়েও। স্কালোনি বোঝাতে চাইলেও ডি মারিয়া অবশ্য ফাইনালে উঠার পরও বলেছেন, অবসর নেওয়ার ভাবনায় এখনও বদল আনেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম