ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ডিসেম্বর আ.লীগের নির্বাচনি ইশতেহার তুলে ধরা হবে: ড. আব্দুর রাজ্জাক

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  7:50 PM

news image

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আগামী নির্বাচনে দলের ইশতেহার তুলে ধরা হবে। শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় তিনি এ কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, সম্মেলনে জাতীর সামনে দেশের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ কী ভূমিকা রাখবে তা তুলে ধরা হবে। সামনের নির্বাচনে দলের ইশতেহারও তুলে ধরা হবে। তিনি বলেন, গঠনতন্ত্র সুষ্ঠু ও সুন্দর করতে আজকের এই সভা করা হয়েছে। জেলা পর্যায়ের নেতাকর্মীদের গঠনতন্ত্রও ঘোষণা করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন বসবে আগামী ২৪ ডিসেম্বর। প্রতিবার আওয়ামী লীগের সম্মেলন দুদিনব্যাপী হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই সম্মেলন করা হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। দেশের বৃহৎ এই রাজনৈতিক দলের ২১তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। সেই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম