ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডিসি-এসপিদের সিইসির কঠোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  5:51 PM

news image

আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  সিইসি বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চায় ইসি। তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ডিসি-এসপিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন। আইন সবার জন্য সমান, কোনও অপরাধীকে ছাড় দেবেন না। তিনি আরও বলেন, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচিয়ে দিতে চাই। উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম