ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ডিম বাজারে অভিযান, জরিমানাসহ আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  3:19 AM

news image

বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে দু’টি দোকানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় জরিমানার টাকা পরিশোধ না করতে পারায় ২ আড়ৎদারকে আটক করা হয়। শনিবার (২০ আগস্ট) বেলা ১২ টার দিকে বগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়ৎ এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর। আটককৃতরা হলেন,

আসিফ হোসাইন এন্টারপ্রাইজ ডিমের আড়ৎ এর মালিক শাহ আলম ও এস,জে এগ্রো এর মালিক স্বপন। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ঢাকা জেলা সাভারের আশুলিয়ার বগাবাড়ী বাজারে ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে দু’টি আড়ৎদারকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় তারা জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম