ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

ডিম দিয়ে চাইনিজ সাইড ডিশ

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ মে, ২০২৩,  4:41 PM

news image

চিকেন চিলিতো অনেকেই খেয়েছেন, কিন্তু এগ চিলি খাওয়া হয়েছে কি। ফ্রায়েড রাইসের সঙ্গে এগ চিলি খেতে বেশ ভালোই লাগে। খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন এগ চিলি।

জেনে নিন এগ চিলির রেসিপি-

প্রথমে সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিন। এবার একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার ৩ চামচ, সামান্য লবণ, গোলমরিচ ১/৩ চামচ, একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভালো করে। ঘন গোলা তৈরি হবে তাই পানি খুব সামান্য মেশাবেন। এবার একটি বাটিতে তিন চামচ ময়দা নিয়ে তাতে ডিমের টুকরো ভালো করে মিশিয়ে নিন। কড়াইয়ে ডিপ ফ্রাই করার মত তেল ভালো করে গরম করুন। এবার ময়দা থেকে একটা একটা করে ডিম তুলে গোলায় ডুবিয়ে তেলে ভাজুন। এই ভাজা বেশ ক্রিস্পি হবে। এবার আরেকটি কড়াইতে ৩-৪ চামচ তেল দিন তা গরম হলে তাতে ২ চামচ রসুন কুচি, এক চামচ আদা কুচি আর মরিচ কুচি দিয়ে এক মিনিট ভাজুন। ভাজার পর তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। এবার সয়া সস, টমেটো সস, সেজোয়ান সস, হাফ চামচ ভিনেগার, স্বাদমতো লবণ-চিনি আর হাফ চামচ মরিচগুঁড়ো ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিন। ঘন গ্রেভি হলে ডিমের টুকরোগুলো দিন। নামানোর আগে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন।ফ্রাইড রাইস বা চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম