ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ডিপিএলের সুপার লিগে উঠলেন যারা

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  8:07 PM

news image

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা সোমবার (১৭ এপ্রিল) শেষ হয়েছে। এদিনই নিশ্চিত হয়েছে সুপার লিগের লাইন-আপ। সুপার লিগ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সংস্করণের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দল। একই ধাঁচে রয়েছে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দলও। এর আগে, সবার প্রথমে সুপার লিগ নিশ্চিত করেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল আবাহনী। পরবর্তীতে শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগ নিশ্চিত করেছে। এ ছাড়া এবারের আসরে পয়েন্ট তালিকায় অবনমন হয়েছে অগ্রণী ব্যাংক, শাইনপুকুর এবং ঢাকা লেপার্ডসের। এবারের টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় সবার উপরে আবাহনী। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি। এ ছাড়া সমান ম্যাচে সমান জয়ে রানরেটে পিছিয়ে থেকে একই পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ। তালিকার চারে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সাকিবের মোহামেডানের। যদিও টানা হারের মধ্য দিয়ে আসর শুরু করেছিল দলটি, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেছে মোহামেডান। এ ছাড়া ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম