ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়নি: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  8:35 PM

news image

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাধাগ্রস্ত হয়নি দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে পুলিশ সাথে সাথে তাকে গ্রেফতার করে না। এক্ষেত্রে সাইবার সেলের অনুমতি নিতে হয়। তিনি বলেন, আইনে জামিন অযোগ্য কয়েকটি ধারা আছে। কিন্তু এতে জামিনের সুযোগ আছে। আদালতে গিয়ে জামিনের আবেদন করা যাবে। আদালত বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ আইনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধ করা হয়েছে। আইনের সংশোধনযোগ্য বিষয় থাকলে সেটি সংশোধন করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা নয় উল্লেখ করে আনিসুল হক বলেন, দেশে বর্তমান সরকার এমন আইন করবে না যাতে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। ডিজিটাল নিরাপত্তা আইনও সাংবাদিকতাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম