ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৩,  8:36 PM

news image

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। গ্রেফতার ওই যুবদল নেতা কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। ওসি গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যঙ্গ করা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি জব্দ করা হয়েছে। ওই নেতাকে আজ আদালতে সোপর্দ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম