ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ডিএমপির ১০ কর্মকর্তা বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:21 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট জন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আটজন ডিএমপির লাইনওআর নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন। এর মধ্যে মো. আনোয়ার হোসেন মিঞাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, মুহাম্মদ গোলাম নবী শেখকে ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে, মোহাম্মদ আলীকে ডিবি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মো. ফারুকুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, একেএম মাহবুবুল আলমকে গোয়েন্দা রমনা বিভাগে, মিন্টু চন্দ্র বণিককে গোয়েন্দা ওয়ারী বিভাগে, মো. রাজীব হোসেনকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং মো. মাসুদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া সচিবালয় নিরাপত্তা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তরফদারকে ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগে এবং মো. বেলায়েত হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। এর আগে সোমবার (১৬ জানুয়ারি) ডিএমপি শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম