ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ডিউক বল দিয়ে ভারত সিরিজের প্রস্তুতি বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  4:33 PM

news image

আসন্ন ভারত সফরের জন্য জাতীয় ক্রিকেট লিগে ডিউক বল ব্যবহার করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পেস আক্রমণের মোকাবিলা করতে এই বল খেলানো হবে। ডিসেম্বরে দুই টেস্ট খেলতে ভারত আসবে বাংলাদেশ সফরে। ক্রিকবাজের খবরে জানা গেছে, এনসিএলে ডিউক বল খেলা হবে মূলত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে প্রস্তুতির অংশ হিসাবে। ১ ডিসেম্বরে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আশার কথা ভারতের। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং টেস্ট ওপেনার মাহমুদুল হাসান এনসিএলের উদ্বোধনী পর্বে অংশ নেননি। কারণ তারা তামিলনাড়ুর বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য ভারতে যাওয়ার কথা ছিল।

পরে তারা চট্টগ্রামের হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলেন। কিন্তু খুব একটা সাফল্য পাননি। মুমিনুল ১৩ এবং ২২ রান করেছেন। মাহমুদুল ১১ এবং ৭ রান করেন। বেশিরভাগ ব্যাটার পেস এবং সুইংয়ের বিরুদ্ধে লড়াই করেছেন।  ইনজুরির কারণে প্রথম রাউন্ডের ম্যাচগুলো মিস করার পর রাজশাহী বিভাগের হয়ে দ্বিতীয় রাউন্ডে অংশ নেন মুশফিক। ডিউক বল খেলে ২৪৬ বলে ১১০ রান করেন। কুকাবুরা বল দিয়ে সিরিজ খেলা হলেও ঘরোয়া টুর্নামেন্টে ডিউক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকবাজকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা ডিউক বলে খেলতে চাই কারণ এটি আমাদের ব্যাটারদের সাহায্য করবে। আমরা জানি ভারতের বিপক্ষে হোম সিরিজটি ডিউক বল খেলা হবে না, তবুও আমরা এটি চালিয়ে যেতে চাই কারণ ভারতীয় পেসারদের সুইং এবং বাউন্স রয়েছে। এই বল খেললে কিছুটা অভিজ্ঞতা হবে তাদের।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম