ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ডালিমের পুষ্টি ও ঔষধি গুনাগুণ

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  4:16 PM

news image

ডালিম মজাদার ও পুষ্টিকর এক ফল যা বছরের প্রায় সব সময়ই পাওয়া যায়। ডালিমে রয়েছে প্রচুর ফসফরাস যা কমলা, আপেল ও আমের চেয়ে চার গুণ বেশি। আতা ও আঙুরের চেয়ে দ্বিগুণ, কুল ও আনারসের চেয়ে সাত গুণ বেশি। পুষ্টিবিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম আহার-উপযোগী ডালিমে রয়েছে শর্করা ১৪.৫ গ্রাম, প্রোটিন ১.৬ গ্রাম, ফ্যাট ০.১ গ্রাম, ক্যালসিয়াম ১০ মি.গ্রা, ফসফরাস ৭০ মি.গ্রা, আয়রন ০.৩ মি.গ্রা, ভিটামিন সি ১৪ মি.গ্রা, খাদ্যশক্তি ৬৫ কিলোক্যালরি। তবে ডালিমের উল্লিখিত পুষ্টিমান উৎপাদনের স্থান, জাত ও মানের ওপর হেরফের হতে পারে। ডালিমে রয়েছে উপকারী উপাদান ফাইটোকেমিক্যাল যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আজকাল বিজ্ঞানীরা ডালিমের পুষ্টিগুণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিজ্ঞানীদের মতে, ডালিম রক্তের এলডিএল কলেস্টেরলের মাত্রা কমায় যা রক্তনালিতে জমা হয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ডালিমের পুষ্টিগুণের পাশাপাশি ভেষজগুণও রয়েছে। ডালিমের খোসায় রয়েছে অ্যাসর্ট্রিনজেন্ট নামের এক ধরনের ফাইটোকেমিক্যালস। এর খোসা পানিতে সেদ্ধ করে সে পানি সর্দি, গলার খুশখুশে কাশি, গলা ব্যথায় পান করলে অনেক উপকার পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য, আমাশয় ও পেটের সমস্যায় ডালিমের রস উপকারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম