ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ডারউইন টেস্ট: ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

#

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬,  4:57 PM

news image

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত লড়াই করে ৪২৬ রানে থামলো টাইগারদের ইনিংস। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এ রান করে শান্তবাহিনী। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২২৮ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেছেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ ও মিরাজ ৬৫ রান করেন। 

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফিরেছেন হাসান। ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ।

দুইজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফিরতে হয় তাইজুলকে। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন মিরাজ। মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন তিনি।

তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটি নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে তার শিকার ৮৯ রানে ৬ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম