ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ডাচদের সহজ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  6:30 PM

news image

বাঁচা-মরার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অল্পতেই গুটিয়ে গেল জিম্বাবুয়ে। টস জিতে প্রথমে ব্যাটিং করে ডাচদের বোলিং তোপে ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানেই অল আউট হয়ে যায় এরভিনের দল। বিশ্বকাপ থেকে জিম্বাবুয়েকে বিদায় করতে হলে নির্ধারিত ওভারে নেদারল্যান্ডসকে করতে হবে ১১৮ রান। অ্যাডিলেডে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা ভুলই ছিল মনে হতে পারে এরভিনের। কারণে দলের সেরা খেলোয়াড় সিকান্দার রাজা ছাড়া কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। ম্যাচের দ্বিতীয় ওভারেই মাধভেরেকে বোল্ড করে জিম্বাবুয়ের পতন শুরু করেন ভ্যান মিকেরেন। এরপর পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে আফ্রিকা মহাদেশের দলটি।

এরপর দলের হাল ধরেন সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস। তারা দুইজন মিলে ৪৮ রানের এক জুটি গড়েন। তবে তাদের জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে জিম্বাবুয়ের ইনিংস। দলের কঠিন অবস্থার মাঝে ২৪ বলে ৪০ রানের এক ইনিংস খেলেন রাজা। দলের ১১৭ রানের মধ্যে ১৪ রানই এসেছে অতিরিক্ত। যদি এই রানগুলো না আসত, তাহলে জিম্বাবুয়ের অবস্থা আরও খারাপ হতো। এদিকে নেদারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন পল ভ্যান মিকেরেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন তিনজন। এই ম্যাচটি জিম্বাবুয়ে জিততে পারলে ৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ৫। আর তারা টেবিলে দুইয়ে উঠে আসবে। তবে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ এরভিন চাইবে, জয়টা যেন বড় ব্যবধানে হোক। কারণ এতে তাদের রানরেটও বাড়বে। বর্তমানে জিম্বাবুয়ের রানরেট -.০৫০। অন্যদিকে গত ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডসের। ফলে বাকি থাকা দুই ম্যাচ তাদের জন্য আনুষ্ঠানিকতা। তিন ম্যাচে তিনটিতেই হেরে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে অবস্থান করছে ইউরোপের দেশটি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম