ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ডাকসুতে নির্বাচিতদের স্বাগত জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

১০ সেপ্টেম্বর, ২০২৫,  10:41 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত নতুন মুখদের স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে কাজ করার জন্য নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বুধবার (১০ সেপ্টেম্বর) আন্দোলনের সভাপতি রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচন দেশের শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘদিনের ভোটাধিকারের লড়াই ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে সংগঠনটি নতুন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দায়িত্ব পালনে ইনসাফ (ন্যায়বিচার) কায়েম রাখেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কাজ করেন এবং তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ডাকসুর সফলতা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ডাকসু-২০২৫-এর মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক যাত্রায় উত্তরণ করেছে। তারা আশা প্রকাশ করেছে, যারা জয়ী হয়েছেন, তারা দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। সবশেষে, বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদেরও ডাকসুর নতুন নেতৃত্বকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকলে একত্রিত থেকে নতুন নেতৃত্বকে সহযোগিতা করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম