ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৬,  5:12 PM

news image

মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় ডাইভিং করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ ইতালীয় পর্যটককে উদ্ধারে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এক ডুবুরি। কয়েকদিন আগে ডাইভিংয়ের সময় ওই পাঁচ পর্যটক নিখোঁজ হন। পরে অনুসন্ধানে সমুদ্রের প্রায় ৬০ মিটার গভীরে পানির নিচে একটি গুহার সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা ওই গুহার ভেতরেই আটকে থাকতে পারেন। এ ঘটনার পর এমএনডিএফের বিশেষ ডাইভিং টিম উদ্ধার অভিযান শুরু করে। তবে গভীর সমুদ্র, সীমিত দৃশ্যমানতা এবং তীব্র স্রোতের কারণে অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অভিযানের এক পর্যায়ে এক ডুবুরি দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এই ঘটনায় মালদ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহত ডুবুরির সাহসিকতা ও দায়িত্ববোধের কথা উল্লেখ করছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উদ্ধারে অংশ নিতে গিয়ে তার মৃত্যু সহকর্মীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি করেছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলিমাথা এলাকার পানির নিচের গুহাগুলো ডাইভিংয়ের জন্য পরিচিত হলেও সেগুলো অত্যন্ত বিপজ্জনক। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে এখনও অভিযান চলছে। বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম