ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ডলার ঊর্ধ্বমুখী, ইউরো নিম্নমুখী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:21 PM

news image

আন্তর্জাতিক মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান। সম্প্রতি গত আগস্টের পরিষেবা শিল্পের প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি। তাতে দেখা গেছে, মার্কিন অর্থনীতি মন্দায় নেই। ফলে প্রধান বৈশ্বিক কারেন্সির দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডলার সূচক শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। সেটা ১১০ দশমিক ২৪-এ গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) জানায়, গত মাসে অ-উৎপাদনশীল পারচেজিং ম্যানেজার্স সূচক (পিএমআই) বেড়ে ৫৬ দশমিক ৯-এ দাঁড়িয়েছে। আগের মাস জুলাইয়ে যা ছিল ৫৬ দশমিক ৭। এ নিয়ে টানা ২ মাস তা বাড়ল। এর আগে ৩ মাস সেটা নিম্নমুখী ছিল। গত সপ্তাহে আইএসএমের জরিপে দেখা যায়, আগস্টে যুক্তরাষ্টে কারখানা কার্যক্রম স্থিতিশীল থেকেছে। সেখানে বিশ্বের অন্যান্য বৃহৎ অর্থনীতিগুলোর শিল্প কর্মকাণ্ড অস্থির ছিল।  এতে শক্তি ধরে রেখেছে ডলার। বিপরীতে অন্যান্য মুদ্রার দরপতন হয়েছে। জাপানি ইয়েনের মূল্য হ্রাস হয়েছে ২৪ শতাংশ। চলতি বছরে যা সর্বোচ্চ অবনমন। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৪২ দশমিক ৮১ ইয়েনে। এসময়ে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে ৩ দশমিক ৩৩৮ শতাংশ। পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম কমে শূন্য দশমিক ২৩ শতাংশ। প্রতি ইউরো বিক্রি হয় শূন্য দশমিক ৯৯০২ ডলারে। তবে ব্রিটেনের মুদ্রার মূল্য বৃদ্ধি পায় শূন্য দশমিক ০২ শতাংশ। প্রতি পাউন্ড স্টার্লিং বিক্রি হয় ১ দশমিক ১৫১৫ ডলারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম