ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ডলারের বিপরীতে আবারও ১০ পয়সা কমেছে টাকার মান

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২২,  4:38 PM

news image

ডলারের বিপরীতে আবারও কমলো টাকার মান। এবার টাকার মান ১০ পয়সা কমিয়ে ৯২ টাকা ৯০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২১ জুন) আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯২ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগের দিন সোমবার প্রতি ডলারের দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা। এ নিয়ে গত দুই মাসে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৬ টাকা ৭০ পয়সা কমেছে। আর চলতি বছরে শুধু ডলারের বিপরীতে অন্তত ১৩ বার মান হারিয়েছে টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, করোনার পরে আমদানি ব্যয় অধিক হারে বেড়ে গেছে।

রপ্তানির তুলনায় আমদানি বাড়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। বাড়তি চাহিদা সামাল দিতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেওয়া হয়। আজ প্রতি ডলারের দাম ৯২ টাকা ৯০ পয়সা বিবেচনায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের (২০২১ সালের) আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখনো অব্যাহত। সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলো ৯৪ থেকে ৯৫ টাকার মধ্যে ডলার কেনাবেচা করেছে। খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল ৯৯ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে মঙ্গলবার (২১ জুন) আন্তঃব্যাংক প্রতি ডলার বিক্রি করছে ৯২ টাকা ৯০ পয়সা দামে। যা সোমবার ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম