ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঠান্ডা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  5:25 PM

news image

সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম