ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২৪,  10:34 PM

news image

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর মধ্যে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে ধানখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথি আক্তার (১৪) দুইজনে মিলে ধানখেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যুবরণ করেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়াও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়ার মো. ন‌ওসাদের ছেলে আলিম (৩০) দুপুর ১টার দিকে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম