ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৬,  4:57 PM

news image

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার সকাল ৮টা ৩৪ মিনিটের তিকে রিকটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়। জেলার ৩৩ কিলোমিটার পূর্বে আটঘরিয়া এলাকায় এর উৎপত্তিস্থল। আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে। তবে এর ভায়াবহতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ভূমিকম্পের কথা জানান। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন বলে জানান। এর আগে, গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম