ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি সহিংসতা : তিন মামলায় আসামি ৭৫০

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  5:18 PM

news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এ তিন মামলায় আসামি করা হয়েছে ৭৫০ জনকে। গতকাল শনিবার দিবাগত রাতে এ তিন মামলা করা হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল। ওসি জানান, বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ফুটকিবাড়ি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খতিবুর রহমানের করা মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৩০০ জন এবং পুলিশের করা দুটি মামলায় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলা তিনটিতে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, থানা ঘেরাও করে আগুন জ্বালানো এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করা হয়। বলা হচ্ছে, গত ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ফুটকিবাড়ি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণার পর ইউপি সদস্য পদের দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। একটি পক্ষ পুলিশের ওপর আক্রমণ চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অবরোধ করে রাখে। এতে এক সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি গুলি ছোড়ে। এ সময় সুরাইয়া নামের আট বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম