ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ট্রেনে ফিরতি যাত্রা : ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৪,  4:58 PM

news image

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট গত ৩ এপ্রিল থেকে বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের জন্য টিকিট ক্রয় সহজ করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে শুরু হয় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগ মুহূর্তে স্টেশন থেকে পাওয়া যাবে। এ ছাড়া ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য গত ৩ এপ্রিল থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম