ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রেনে ওঠার সময় পা পিছলে নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৩,  9:48 PM

news image

জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে এক নারী নিহত হয়েছেন।সোমবার (২৭ মার্চ) দেওয়ানগঞ্জের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে মুর্শেদা বেগম (৪৫)।নিহতের বড় ভাই জানান, দীর্ঘদিন ধরে আমার বোন মুর্শেদা অসুস্থ ছিলেন। সোমবার সকালে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ স্টেশন থেকে কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় দৌড়ে উঠতে যান তিনি। পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুর্শেদা। উপ-পরিদর্শক (এএসআই) হোসেন জানান, সোমবার সকালে ট্রেনে উঠতে গিয়ে মুর্শেদা কাটা পড়ে মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম