ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্তের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৪,  6:13 PM

news image

গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, আগুনের ঘটনা নাশকতামূলক কাজ কি-না তা উদ্ঘাটন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা আহতদের চিকিৎসার জন্য দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। শোক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত ব্যক্তিদের আশু আরোগ্য কামনা করেন তিনি। যশোর জেলার বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের দিকে যাওয়ার সময় শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসটিতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্র : বাসস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম