ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রেনের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২৩,  6:36 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ইজিবাইকের চালক নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টায় উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিংয়ে ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে মিরাজ শেখ (৫৫)। ওসি ফিরোজ আলম জানান, মিরাজ ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হতে গিয়ে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম