ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ট্রাম্পের ‘উসকানি’: জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৬,  5:16 PM

news image

ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে একের পর এক 'উসকানিমূলক' বক্তব্য দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে ইরাভানি বলেন, ইরানে সহিংসতায় উসকানি, শক্তি প্রয়োগের হুমকি ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘ সনদের অধীনে মহাসচিব ও বিশেষ করে নিরাপত্তা পরিষদের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে নিন্দা জানানো। তিনি আরও বলেন, জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে দ্রুত অস্থিতিশীল নীতি ও কার্যক্রম বন্ধ করতে আহ্বান জানায়। আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়বদ্ধতা পূর্ণভাবে মানতে চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ইরাভানি যুক্তরাষ্ট্রকে যেকোনো সম্ভাব্য সামরিক আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন। এছাড়া তিনি জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান, যেন তারা উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকে। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, 'ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।'  সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম