ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ট্রাম্পের সাবেক পরামর্শক ব্যাননের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২১,  6:59 PM

news image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পরামর্শক স্টিভ ব্যাননকে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, চলতি বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে ট্রাম্প সমর্থকেরা যে তাণ্ডব চালিয়েছিল, তাতে স্টিভ ব্যাননের সংশ্লিষ্টতা থাকতে পারে।

স্টিভ ব্যানন তদন্ত কমিটির ডাকে সাক্ষ্য দিতে অস্বীকার করেছেন এবং নির্ধারিত তারিখ ও সময়ে তদন্ত কমিটির সামনে হাজির হননি—এমন অভিযোগে ৬৭ বছর বয়সী ব্যাননের বিরুদ্ধে মামলা করার জন্য একটি প্রস্তাব হাউসে পাঠানো হয়েছিল। এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির বিচার বিভাগ গ্রহণ করেছে। এ মামলায় স্টিভ ব্যাননের এক বছরের কারাদণ্ড এবং এক লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে।  হোয়াইট হাউসের প্রধান স্ট্র্যাটেজিস্ট এবং সিনিয়র কাউন্সিলর অব প্রেসিডেন্ট ছিলেন স্টিভ ব্যানন। ২০১৭ সালে তাঁকে পদচ্যুত করা হলেও তিনি পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখেন। আগামী সোমবার স্টিভ ব্যানন আত্মসমর্পণ করে আদালতে হাজির হতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম