ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৪,  4:55 PM

news image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো হারিয়েছেন নিকি হ্যালি। খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে (প্রাইমারি) ট্রাম্পের বিরুদ্ধে নিকি হ্যালি এই প্রথম জয় পেলেন। নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হলেন। বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম