ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ট্রাম্পকে হারানোর ৫৫ শতাংশ সম্ভাবনা কমলার: নতুন জরিপ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪,  4:45 PM

news image

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর ৫৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। অথচ প্রেসিডেন্ট বাইডেনকে হারানোর ৫৬ শতাংশ সম্ভাবনা ছিল ট্রাম্পের। কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পরই বিপাকে পড়েছেন ট্রাম্প। তিনি নির্বাচনি প্রচারণায় হিমশিম খাচ্ছেন। ডিসিশন ডেস্ক এইচকিউ এবং দ্য হিলের জরিপে দেখা যায়, বাইডেনের চেয়ে হ্যারিস অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ভালো অবস্থানে আছেন। এর আগে ট্রাম্প এসব রাজ্যে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন।  জরিপে দেখা যায়, মিশিগানে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকলেও এবার হ্যারিসের সম্ভাবনা বেড়েছে। ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে কমলা হ্যারিস ২৪১টি পেতে পারেন বলে জরিপে উঠে এসেছে। এর আগে ট্রাম্পের ২৯১টি ইলেকটোরাল ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম