ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ কলেজছাত্রের

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৪,  6:31 PM

news image

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। নিহতরা পাকুটিয়া কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, গোখাদ্য ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে। নাগরপুর থানার উপপরিদর্শক (এস আই) মোতাসির বিল্লাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম