ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রাক-ভটভটি সংঘর্ষে শিশু নিহত, পা হারালেন মা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৩,  4:47 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সাথে ভটভটির সংঘর্ষে রাহাদ আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রুনি বেগম এক পা হারিয়ে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  রবিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রসুলপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। মা ও শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি মহল্লায় বসবাস করতো। স্থানীয়রা জানান, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। রসুলপুর মোড়ে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এ সময় শিশু রাহাদের মায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুর মাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম