ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৪,  5:38 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারা রাজশাহী জেলার বাগমারা থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম