ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৩,  8:33 PM

news image

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ দু’জন। সোমবার (৫ জুন) বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম ( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫টার দিকে একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা থেকে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ওই এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, সোমবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম