ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০২২,  6:08 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাকায় পিষ্ট হয়ে একজন ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকার শিপব্রেকিং ইয়ার্ড থেকে লোহাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো -ট ১৪-৩৯৫৭) মহাসড়কে আসার পথে ঘাটঘর এলাকায় মন্দিরের সামনে সড়কের স্পিডব্রেকারে গাড়ি আটকে যায়। এ সময় ট্রাকের চালক হেলপারকে দেখতে বলেন। হেলপার গাড়ি থেকে নেমে একটি পাইপ দিয়ে চাকায় ধাক্কা দিলে ট্রাকটি পিছনের দিকে চলে আসলে চাপা পড়ে হেলপার ঘটনাস্থলে নিহত হন। এদিকে ট্রাকের হেলপার চাকায় পিষ্ট হওয়ার পরপরই চালক দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম